শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে জরুরি চিকিৎসা সরঞ্জাম ফেলেছে জর্ডান। রোববার মধ্যরাতে গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে এসব জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে জর্ডানের বিমানবাহিনীর সদস্য। জর্ডানের রাজা ও রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

জর্ডানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র জানিয়েছে, জর্ডানের বিমানবাহিনী বিমান থেকে গাজায় ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। গাজায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণসহায়তা প্রবেশে দেরি হওয়ায় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম শেষের পথে ছিল। এ জন্য জর্ডানের বিমানবাহিনী বিমানে করেই এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে।

এক এক্সবার্তায় জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, তার দেশের বিমানবাহিনী গাজায় জর্ডানের ফিল্ড হাসপাতালে জরুরি চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। গাজায় আহতদের সাহায্য করা তার সেনাবাহিনীর দায়িত্ব।

তিনি বলেন, জর্ডান তাদের ফিলিস্তিনি ভাইদের শক্তিশালী সমর্থক হিসেবে সব সময় পাশে থাকবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

এর আগে গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় জর্ডান। একই সঙ্গে আম্মানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে জর্ডানে প্রবেশে নিষেধ করে দেয় দেশটি।

এছাড়া গত ২৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২২টি আরব দেশের পক্ষে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। পরে সেই প্রস্তাব ১২০-১৪ ভোট পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com