মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বাসের ধাক্কা, নিহত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখী লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাতজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com