শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

কাটলো ঘূর্ণিঝড়ের প্রভাব, সকাল থেকেই ঝলমলে রোদ

  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রভাব কেটে যাওয়ার পরই ঢাকায় দেখা মিলেছে সূর্যের। মেঘমুক্ত আকাশে সকালেই ঝলমলে রোদ বলে দিচ্ছে প্রকৃতিতে হেমন্তকাল।

শনিবার আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি ঝরিয়ে মিধিলি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এটা বাংলাদেশের সীমানা পেরিয়ে আরো উত্তর–পূর্ব দিকে চলে গেছে। ফলে আজ শনিবার এবং আগামীকাল রোববার বৃষ্টিপাত থাকবে না, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা আছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে ঠান্ডা বাড়তে পারে।

এদিকে মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদসংকেত নামিয়ে ৪টি বন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com