শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

যুদ্ধবিরতির সময় গাজায় ঢুকবে ত্রাণবাহী ৮০০ ট্রাক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে শুক্রবার থেকে বহুল প্রতিক্ষীত যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার।

হামাসও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। হামাসের সেনা শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে শুক্রবার সকাল থেকে পরবর্তী চারদিন তারা কোনো ধরনের যুদ্ধ করবে না।

কাসেম ব্রিগেডস আরো জানিয়েছে, যুদ্ধবিরতির এই চারদিনে গাজায় ৮০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। তবে সেগুলো একসঙ্গে আসবে না। প্রতিদিন ২০০টি ট্রাক ত্রাণ নিয়ে আসবে। এছাড়া যুদ্ধবিরতির সময় প্রতিদিন চার ট্রাক জ্বালানিও গাজায় আসবে।

গত ৭ অক্টোবর যুদ্ধের শুরুর দিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর ২৮ অক্টোবর স্থল হামলা শুরু করে তারা। ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ৩০ হাজারের বেশি মানুষ। ইসরায়েলিদের অব্যাহত বিমান হামলায় গাজার সাধারণ মানুষের জীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। ফলে এ যুদ্ধবিরতিটি তাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে।

চারদিনের এ যুদ্ধবিরতি চলার সময় হামাস গাজা থেকে ৫০ জিম্মিকে মুক্তি দেবে। ফলে এটি ইসরায়েলের জন্যও স্বস্তির। হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার বদলে ইসরায়েল ১৫০ ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com