শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ইয়াহইয়ার নেতৃত্বে অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া এর নেতৃত্বে রাজধানীর খিলক্ষেতে অবরোধের সমর্থনে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি’র ডাকা চলমান ৬ষ্ঠ দফার অবরোধ সফল করতে এ মিছিল করে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, আমাদের এই আন্দোলন এই দেশের গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আমাদের এই আন্দোলন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ-সম্পাদক মাহমুদুল হাসান বসুনিয়া, সহ-সাধারণ সম্পাদক নুরে আলম, সহ-সাংগঠনিক মোঃ মনির হোসেন, আব্দুর রহিম শেখ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সহ-সম্পাদক হুমায়ন কবীর নয়ন, সদস্য আফজাল রহমান, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম ও আব্দুল খালেক, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রানা মোহাম্মদ সোহেলসহ অনেক ছাত্রদল নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com