শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ময়লার সঙ্গে পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের ভ্রুণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ময়লার সঙ্গে পলিথিনে মোড়ানো প্রায় ছয়মাস বয়সী এক নবজাতকের ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের নোয়ানিপাড়া ব্রিজের নিচে মোড়ানো পলিথিন থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার ব্রিজের নিচে মাছ ধরার জন্য গেলে সেখানে ময়লার সঙ্গে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে বুঝতে পারেন এক নবজাতক আকৃতির মরদেহ মোড়ানো অবস্থায় পড়ে আছে। ভ্রুণটি দেখতে ব্রিজের নিচে ভিড় জমায় উৎসুক জনতা।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, খবর পেয়ে ভ্রুণটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, ৫-৬ মাসের ভ্রুণটি কে বা কারা রাতের আঁধারে ফেলে গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com