শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

তিন রানের ব্যবধানে ২ উইকেট নেই বাংলাদেশের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত
Bangladesh's Mahmudul Hasan Joy plays a shot during the second day of the first Test cricket match between Bangladesh and Sri Lanka at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on May 16, 2022. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে দ্রুতই গুটিয়ে গেছে কিউইরা। জবাবে লাঞ্চ বিরতির পর অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারিয়েছে টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দুই উইকেটে ২৮ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ ও নিউজিল্যান্ড ৩১৭ রান করেছে। বাংলাদেশের লিড ১৬ রান।

৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান দলের ইনিংস উদ্বোধন করেন। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে দেখেশুনে কাটিয়ে দেন দুজন।

তবে লাঞ্চ বিরতির পর জয় ও জাকির উভয়েই সাজঘরে ফিরেছেন। আজাজ প্যাটেলের বলে ১৭ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাকির। পরের ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন জয়। এ ওপেনার করেন ৮ রান।

এর আগে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টিম সাউদি ও কাইল জেমিসন দুজনই নিয়মিত রান বের করতে থাকেন। দুজনে গড়েন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি।

নবম উইকেটের প্রতিরোধে লিড নেয় নিউজিল্যান্ড। এ অবস্থায় মুমিনুল হককে আক্রমণে আনেন স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ পার্ট টাইমার এসেই দ্রুত দুই উইকেট শিকার করেন।

প্রথমে ২৩ রান করা জেমিসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুমিনুল। এর মাধ্যমে এই বাঁহাতি ভাঙেন সাউদির সঙ্গে জেমির ৫২ রানের জুটি। নিজের পরের ওভারে ৩৫ রান করা সাউদিকে বোল্ড করে কিউইদের গুটিয়ে দেন মুমিনুল।

বাংলাদেশের হয়ে তাইজুল চারটি, মুমিনুল তিনটি এবং মিরাজ, শরিফুল ও নাঈম একটি করে উইকেট নেন। দ্বিতীয় দিন কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভীত পায় নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com