শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

গাইবান্ধা-৫: স্বতন্ত্র প্রার্থী হলেন প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা বুবলী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

 

গাইব্ন্ধা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫
(সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী নৌকার মনোনয়ন না পেয়ে আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

বৃহস্পতিবার বিকেলে ফারজানা রাব্বী বুবলী তার অনুসারীদের নিয়ে ফুলছড়ি উপজেলা শহরে মিছিল শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান মনোনয়ন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির সহ অনেকে।

ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘বঙ্গবন্ধুর সৈনিক আমরা। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না। আগামী নির্বাচনে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ রয়েছে সেটাকে বিবেচনা করে প্রার্থী হওয়ার বিষয়টি ওপেন করে দেওয়ার জন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাড়িয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।’

বুবলী মনেকরেন, গাইবান্ধা-৫ আসনের প্রতিটি নাগরিকের সম্মান আর মর্যাদা সমুন্নত রাখা, একটি সুশৃঙ্খল সমাজ গড়া এবং চলমান উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে পথচলাই আমার ইচ্ছা। আমি গাইবান্ধা-৫ আসনের প্রতিটি ভোটারের দোয়া, সহযোগিতা, মূল্যবান ভোট ও পরামর্শ কামনা করছি।

আমি ফুলছড়ি-সাঘাটার আওয়ামী লীগের প্রার্থী, জনতার প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com