শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

দুই মাসে (মে-জুন) হারিয়েছে বিনিয়োগকারীদের প্রায় ৬২ হাজার শেয়ারবাজার

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:শেয়ারবাজারের মন্দার কারণে চলতি বছরের শেষ দুই মাসে (মে-জুন) বিনিয়োগকারীদের প্রায় ৬২ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ হয়ে গেছে। বিনিয়োগকারীরা নবায়ন না করায় সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) এসব বিও হিসাব বন্ধ করে দিয়েছে। তবে বড় অংকের ব্যক্তি বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়লেও এ সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরার সংখ্যা বেড়েছে।

সিডিবিএল সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাস শেষে শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২৮ লাখ ৪৮ হাজার ৩২০টি। ৪ জুন তা দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৬ হাজার ৩৩৫ টিতে। অর্থাৎ এই দুই মাসে ৬১ হাজার ৯৮৫টি বিও হিসাব বন্ধ করে দিয়েছে সিডিবিএল।
গত দুই মাসে শেয়ারবাজারে দেশি-বিদেশি উভয় বিনিয়োগকারীর বিও হিসাব কমেছে। দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে ৫৫ হাজার ৭৬৩টি। ৪ জুলাই দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৬ লাখ ৯ হাজার ১৪১টিতে, যা এপ্রিল শেষে ছিল ২৬ লাখ ৬৪ হাজার ৯০৪টি।

আর ৪ জুলাই বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯১৫টি, যা এপ্রিল শেষে ছিল ১ লাখ ৭০ হাজার ২৬৬টি। এ হিসাবে গত দুই মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বন্ধ হয়েছে ৬ হাজার ৩৫১টি।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মতো নারী ও পুরুষ উভয় বিনিয়োগকারীর বিও হিসাব কমেছে। ৪ জুলাই পুরুষ বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৯৯৯ টিতে। যা এপ্রিল মাসের শেষে ছিল ২০ লাখ ৭৮ হাজার ৭৩১টি। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও হিসাব বন্ধ হয়েছে ৪৪ হাজার ৭৩২টি।

এ সময়ে নারী বিনিয়োগকারীদের ১৭ হাজার ৩৮২টি বিও হিসাব বন্ধ করা হয়েছে। এপ্রিল শেষে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭ লাখ ৫৬ হাজার ৪৩৯টি। ৪ জুন তা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৫৭টিতে।

তবে পুরুষ ও নারী বিনিয়োগকারীদের বিও হিসাব কমলেও গত দুই মাসে বেড়েছে কোম্পানির বিও হিসাব। গত দুই মাসে কোম্পানির বিও হিসাব বেড়েছে ১২৯টি বেড়েছে। ৪ জুলাই তা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৯টিতে, যা এপ্রিল শেষে ছিল ১৩ হাজার ১৫০টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com