সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২ উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত হয়েছে নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর

  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্ররকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূহ হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয়েছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকেলে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মিধিলি। মিধিলির তাণ্ডবে সারাদেশে প্রাণ হারান ৭ জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গত অক্টোবরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হামুনের সৃষ্টি হয়। এটি ২৪ অক্টোবর কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com