শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ভোট পর্যবেক্ষণে বিদেশিদের আবেদনের সময় শেষ আজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে (ইসি) বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় শেষ হচ্ছে আজ।

বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন বিদেশি পর্যবেক্ষকরা।

এর আগে গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। তখন সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ইসি।

অন্যদিকে ইসির জনসংযোগ শাখা জানায়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন সংস্থা ও দেশের শতাধিক ব্যক্তি আবেদন জানিয়েছেন। আবেদনগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তি নেয়ার জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া ইতিবাচক মতামতের ভিত্তিতে অনুমোদন দেবে ইসি।

এদিকে, ৩৪টি ও চারটি সংস্থাটির ১১৪ জন পর্যবেক্ষককে ভোট দেখার আমন্ত্রণ জানিয়েছে ইসি।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে ২৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ বলে ঘোষণা করে ইসি। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে পরদিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল গ্রহণ শুরু করে কমিশন। যা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করা হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com