শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ২৯ রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ২৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের নাম পরিচয় জানার পর তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

তিনি জানান, এসব রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক), অটোরিকশা ও বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, তারা যেন ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিজ নিজ ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নির্দিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com