শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রংপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়ার তিস্তা রেলসেতুর কাছে লাইনচ্যুতের এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রংপুর রেলস্টেশন সুপার শংকর গাঙ্গুলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকাল ট্রেনটি সকাল ৭টার দিকে কাউনিয়া তিস্তা এলাকায় পৌঁছলে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসার পর লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com