শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

দুই লাখ টাকার হেরোইনসহ ২ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের মো. দুলাল ফকিরের ছেলে মো. আরিফ হোসেন (২৪) ও মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. সুমন (৩৫)।

পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাত ১০ টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আরিফ হোসেনের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আর হেরোইন বিক্রির সহায়তা করার অপরাধে সুমনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান। উদ্ধার হেরোইনের বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com