মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

ফিফা বর্ষসেরার চূড়ান্ত তালিকায় মেসি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ছত্রিশে এসেও ছুটছেন লিওনেল মেসি। কিছুদিন আগেই জিতেছেন নিজের ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর। এবার স্থান পেয়েছেন ফিফার বর্ষসেরা তালিকার শীর্ষ তিনে। তার সঙ্গে আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

অর্থাৎ এই তিন জনের মধ্য থেকে একজনকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হবে। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ক্রীড়া সাংবাদিক ও ভক্তদের ভোটের ভিত্তিতে চূড়ান্ত করা হয় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।

২০২২ সালে ফিফার বর্ষসেরা হয়েছিলেন মেসি। ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময় মেসি জিতেছেন ফ্রেঞ্চ লিগ শিরোপা।

এমবাপ্পেও জিতেছেন ফ্রেঞ্চ লিগ শিরোপা, হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা। আর আর্লিং হালান্ড জিতেছেন ট্রেবল। লন্ডনে আগামী ১৫ জানুয়ারি ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com