রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর

বাংলাদেশিদের জন্য মালদ্বীপে পুনরায় শ্রমবাজার চালু

  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালদ্বীপ সরকার। ফলে দেশটিতে নতুন করে বাংলাদেশের অদক্ষ শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি হবে।

রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। মিশন থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। নতুন ভিসা খোলার খবরে এত তাড়াহুড়ার কিছু নেই। যথাযথ নিয়ম মোতাবেক সবকিছু হবে।

তিনি আরো বলেন, নতুন ভিসা চালু হবে এবং একই সঙ্গে যারা ডকুমেন্টেড না, তাদেরও বৈধতা পাওয়ার প্রয়োজন আছে। নিয়োগকর্তা চাইলে এক্সপ্যাট সিস্টেমে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। ভিসা চালুর খবরে সবাইকে সচেতন হতে হবে। কোনো দালালের প্রলোভনে বা ফাঁদে পড়া যাবে না।

উল্লেখ্য, মালদ্বীপ ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফায়াজ ইসমাইল বলেছিলেন, নিষেধাজ্ঞা এক বছরের জন্য ছিল। পরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com