বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নির্দিষ্ট মামলায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে: আইনমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির নেতাদের নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিচার ও জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারেন। বিচার ও জামিনের বিষয়ে আদালত ছাড়া অন্য কেউ কথা বলতে পারে না।

প্রতীক বরাদ্দের পর মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) এ প্রচার চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। উনি (রিজভী) তো, কোথায় বসে বসে বাণী ছাড়েন। ওনার বাণীগুলো সম্পূর্ণ অসত্য, তথ্যভিত্তিক নয়।

আইনমন্ত্রী বলেন, কসবা-আখাউড়ার জনগণের কাছে আমার চাওয়া হচ্ছে তাদের ভালোবাসা। গত ১০ বছর তাদের সেবা করেছি এবং তাদের ভালোবাসা পেয়েছি। আমি চাই আমার প্রতি তাদের যে ভালোবাসা, সেটা যেন অব্যাহত থাক।

এসময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com