রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ঢাকা ১৮ আসনে দয়াল বড়ুয়ার হাত ঘড়ি মার্কায় ভোট চেয়ে দোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ কল্যান পার্টি মনোনিত প্রার্থী দয়াল কুমার বড়ুয়ার হাত ঘড়ি মার্কায় ভোট চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সন্ধায় সুলতানুল আউলিয়া হযরত শাহ্ কবির (রহ.) মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আযোজন করা হয়। সন্ধা ৬ টার দিকে দোয়া অনুষ্ঠিানটি যেন জন সমুদ্রে পরিনত হয়।

শাহ কবির (রহঃ) আসেকান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় শাহ কবির (রহঃ) আসেকান ফাউন্ডেশনের সভাপতি নুরুল আমিন অরুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের হাত ঘড়ি মার্কার দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি এমপি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের নাগরিকদের সিটি কর্পোরেশনের নিকট থেকে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ড ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনে একটি বয়স্ক পূর্নবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অঞ্চলভেদে প্রয়োজনীয়তার নিরিক্ষে সরকারি হাসপাতাল ও কবরস্থান নির্মাণ করা হবে। প্রতিবন্ধী ও কন্যা দায়গ্রস্ত পিতা-মাতাকে সাধ্যমত সহযোগিতা প্রদান করা হবে।

তিনি বলেন, চাঁদাবাজ ও ভূমি দস্যুদের দৌরাত্ম বন্ধে আপোষহীন নীতি গ্রহণ করা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনের বিভিন্ন মহল্লাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঢাকা-১৮ সংসদীয় আসনের বিভিন্ন বাজারে ব্যবসার সুবিধার জন্য বিনামূল্যে ইন্টারনেট হটস্পট সুবিধা গড়ে তোলা হবে।
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে। সেক্টর কল্যাণ সমিতিগুলোতে নিয়মিত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুব্যবস্থা করা হবে। মশক নিধন অভিযান জোরালো করা হবে। কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়াল কুমার বড়ুয়া আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে মর্নিং ওয়াক এর জন্য ওয়াক ওয়ে নির্মাণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে মানসম্মত কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। শিক্ষিত বেকার পুরুষ/মহিলাদের বেকারত্ব দূরীকরণে এলাকায় নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশন এলাকার নিরাপত্তা বিধানে হকার মুক্ত ফুটপাত থাকবে। ঢাকা-১৮ আসনের প্রতিটি থানায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। মার্কেট সমূহে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। ফুটপাত, মার্কেট, অটো-টেম্পু স্ট্যান্ড, বাস টার্মিনাল সমূহ হকার ও চাঁদাবাজ মুক্ত করা হবে। নিম্ন আয়ের বসবাসকারী নাগরিকদের সরকারি ও বেসরকারি সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।

১৮-আসনের সার্বিক উন্নয়নমূলক কাজ করার জন্য হাত ঘড়ি মার্কায় ভোট ও তার জন্য সকলের কাছে দোয়া চান দয়াল কুমার বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com