শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

বাবা হারালেন মারিয়া নূর

  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা মারিয়া নূরের বাবা মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান মারিয়ার বাবা মো. আব্দুল লতিফ খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মারিয়া নূর লিখেছেন, ‘আমার বাবা মো. আব্দুল লতিফ খান আর নেই। বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন।’

জানা যায়, শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ ফজর রাজধানীর লালমাটিয়া নিউ কলোনি মসজিদে মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আর বাদ জুমা কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

টিভি পর্দায় ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে প্রশংসিত হয়েছেন মারিয়া নূর। তবে ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। পরে মা হতে যাওয়ার খবর জানান। গত বছরের ১২ মে পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।

২০২১ সালে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com