শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

দেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে: হুইপ ইকবালুর রহিম

  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

আওয়ামী লীগের মনোনীত দিনাজপুর-৩ সদর আসনের এমপি প্রার্থী হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন বলেই বাংলাদেশের সব সেক্টরে উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে। তাই নৌকায় মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

শনিবার দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় গণসংযোগের সময় এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, বাংলাদেশে পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল ও মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়েছে। রাস্তা-ঘাট,ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলেই।

জনগণই শেখ হাসিনার শক্তি উল্লেখ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, ১০নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাসান হাবিব সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহীম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম, আনোয়ার হোসেন, ১০-নং কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com