শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস

ক্রিকেটার রণভীর সিং জন্মদিনে চমকে দিলেন

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: আজ তার জন্মদিন। আর জন্মদিনে ভক্তদের বিশাল এক চমক দিলেন ‘পদ্মাবত’খ্যাত এই অভিনেতা। প্রকাশ করলেন নিজের নতুন ছবির ফার্স্ট লুক।

সেখানে তিনি হাজির পুরোদস্তুুর ক্রিকেটার হিসেবে। সেটাও আবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব হয়ে। যা দেখে ভক্ত এবং বলিউড একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিতও।
ফার্স্ট লুক বলছে, ‘হরিয়ানার আইকন’ কপিল দেবকে নাকি হুবহু নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন রণভীর। সবাই প্রশংসা করছেন ছবিতে রণভীরের লুকের।

এই মুহূর্তে রণভীর রয়েছেন লন্ডনে। কবীর খানের আগামী ছবি ‘৮৩’র শুটিং করছেন। সেখানে থেকেই তিনি আজ শনিবার, ৬ জুলাই সকালে ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবির ফার্স্ট লুক।

সেই লুকে সাদা শার্ট পরা রণভীর বল হাতে স্পিন করছেন। তার তীক্ষ্ণ নজর যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানের দিকে।

ছবির পটভূমিকায় ১৯৮৩-র বিশ্বকাপ। যেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন কপিল দেব। সেই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে রণভীর সিংকে। ছবি নিয়ে উচ্ছ্বসিত রণভীর জানিয়েছেন, ‘আজ আমার জীবনের বিশেষ দিন। সেই দিনেই সামনে এল জীবনের সবচেয়ে সেরা মুহুর্তের ঝলক।’

ক্রিকেটার শিখর ধাওয়ান লুক দেখে প্রশংসা করেছেন রণভীরের। বলেছেন, লুক দেখে বোঝার উপায় নেই কে আসল কে নকল।

আয়ুষ্মান খুরানা, অহনা কুর্মা, সায়নী গুপ্তা আর সান্যা মালহোত্রাও প্রশংসা করেছেন রণভীরের কপিল দেব লুকের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com