বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ঢাকা-১৮ আসনের জনগণের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

 

ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই। আমি একজন জনগণের সেবক হতে চাই।

মঙ্গলবার বিকালে রাজধানীর দক্ষিণখানের আদমআলী রেল গেট কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি গোয়ালটেক, ফায়দাবাদ, মজিবর মার্কেট, চৌয়ারিরটেক, ট্রান্সমিটার, চৈতি গার্মেন্টস এলাকায় গণসংযোগ চালান।

এসময় তার সঙ্গে এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, আওয়ামী লীগ নেতা সেলিম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খসরু চৌধুরী বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি সর্বশক্তি দিয়ে সারাজীবন মানুষের সেবা করতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com