শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

যেখানে তামিমকে টপকে গেলেন লিটন

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

ঐতিহাসিক এক জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডের পর কিউইদের মাটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও প্রথম জয় পেয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল। অবশ্য নিউজিল্যান্ডের দেওয়া তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শেষদিকে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা।

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথমবারের মতো সেই টি-২০ জয়ে বড় অবদান রেখেছিলেন লিটন দাস। ইনিংস শুরু করতে নেমে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ ওপেনার। চমৎকার এই ইনিংসের পথে দারুণ একটি কীর্তিও গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ রানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন এই কিপার-ব্যাটসম্যান।

নেপিয়ারে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৩৪ রান থামিয়ে ৮ বল আগে জয়ের বন্দরে পৌঁছে গেছে সফরকারীরা।

বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের কারিগরদের একজন লিটন ১ ছক্কা ও ২ চারে ৩৬ বলে খেলেন ৪২ রানের অপরাজিত ইনিংস। ৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান এখন ১৭১২। টপকে গেছেন তিনি সমান ম্যাচে ১৭০১ রান করা তামিমকে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন লিটন। ১২১ ম্যাচে ২১২২ রান করে দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ। ১১৭ ম্যাচে ২৩৮২ রান করে শীর্ষে সাকিব আল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com