সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঢাকা-১৮ আসনের জনগণের সুখ, শান্তি ও কল্যাণে কাজ কাজ বরব – শেরীফা কাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহ কবির (রহ.)আশেকান ফাউন্ডেশন এর উদ্যোগে গত বৃহস্পতিবার এক মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা ১৮ আসনের এমপি পদপ্রার্থী ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরীফা কাদের।উদ্বোধক হিসেবে ছিলেন মেহেদী হাসান তনয় মাজার কমিটি ,মাহমুদুল হাসান আলাল সভাপতি উত্তরখান জাতীয় পার্টি, মিজানুর রহমান বাবলু সাধারণ সম্পাদক উত্তরখান জাতীয় পার্টি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএম আলমগীর সিনিয়র সহ সভাপতি উত্তরখান জাতীয় পার্টি।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শেরীফা কাদের বলেন , আমি আমাদের কর্মকান্ড ও প্রচারণা এখান থেকে শুরু করেছি। আজ এসেছি আপনাদের দেখতে, আপনারা যে আমাকে ডেকেছেন সে ভালবাসার টানে চলে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন শরিফা কাদের সবার কাছে লাঙ্গল মার্কার ভোট প্রার্থনা করেন।

শরিফা কাদের আরো বলেন ,আমার প্রথম কাজ হবে ভাঙা রাস্তা নির্মাণ করা । তিনি সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং মসজিদ, মন্দি, গির্জ, পানী ও বিদ্যুৎ বিল মওকুফ করার কথা বলেন। বলেন আমি সংসদে যেতে পারলে এই বিষয় নিয়ে আমি সংসদে কথা বলব এবং মসজিদের ইমামদের সরকারি বেতন বা ভাতার ব্যবস্থা করার চেষ্টা করব।

উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সভাপতি বি.এম আলমগীর বলেন , মাটি ও মানুষের মা শরিফা কাদের ।তিনি আরো বলেন , উত্তর খানের মাটি জাতীয় পার্টির ঘাঁটি । আমরা বিগত ১৫ বছর এই আসন জয় করার জন্য লড়াই করে আসছি ।

তিনি বলেন আমাদের নেত্রী শিক্ষিত  একটা শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি তৈরি করতে পারে ।  তিনি সবার কাছে লাঙ্গল মার্কার ভোট প্রার্থনা করেন । 

অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন হযরত শাহ করিম রাঃ আশেকান ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার মাসুদ পারভেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com