শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আনোয়ারায় গোয়ালঘরের তালা কেটে ৬ গরু চুরি

  • আপডেট টাইম : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়ালঘরের তালা কেটে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের পূর্ব ঝিওরি গ্রামে জব্বার আলী মাঝির বাড়ির মো. রফিক প্রকাশ মানুর (৫৫) গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল।

ক্ষতিগ্রস্ত মো. রফিক জানান, সন্ধ্যায় বাড়ির পাশের গোয়ালঘরে দুটি গাভি, দুটি বাচুর এবং দুটি ষাঁড় গোয়ালঘরে বেঁধে বাইরে তালাবদ্ধ করে রেখেছিলাম। রোববার ভোরে দেখা যায়, তালা কেটে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে।

এগুলোর দাম ৪ লাখ টাকা। সম্ভবত চোরের দল গাড়ি নিয়ে এসে গরুগুলো চুরি করেছে। দুই বছর আগেও আমার দুটি গরু চুরি হয়েছিল। এই গরুর দুধ বিক্রি ও গরু দিয়ে চাষাবাদ করে আমার সংসার চলতো। এ ব্যাপারে থানায় অভিযোগ করবো।

আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ জানান, গরু চুরির বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com