সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম বদলগাছিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের হরমুজ প্রণালিতে শত্রুদের ‘প্রাণঘাতী ঘূর্ণিতে’ আটকে ফেলার হুমকি আইআরজিসির ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প ধামইরহাটে বিনামুলে কৃষি প্রণোদনা বিতরণের শুভ উদ্বোধন

সাংবাদিকদের সাথে চুমকির মত বিনিময়।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর ৫ আসনের নৌকার মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি এমপি ৩ জানুয়ারি বুধবার দেওপাড়া কালিগঞ্জ নিজ বাসভবনে রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় করেন।
এসময় এমপি বলেন ৫, আসনে নৌকার প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমাকে পছন্দ করে দিয়েছেন। আমি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, দায়িত্ব পালন করেছি, কখনো কারো মনে কোন কষ্ট দেই নাই, গাজীপুরে আমার পিতা শহীদ ময়েজ উদ্দিন এলাকার মানুষের অনেক আপনজন ছিল। বিগত দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে প্রচার প্রচারণা অংশ নিয়ে, ভোটারের মন জয় করতে চেষ্টা করেছি, ৭ই জানুয়ারি জনগণ নৌকার পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করছি।

এ সময় এমপি আরো বলেন চ্যালেঞ্জিং একটি নির্বাচন দেশ-বিদেশ একটি সুষ্ঠু অবদে নির্বাচন চায়, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সঠিক বিষয়টি তুলে ধরবেন, আমার নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থীর সহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন, একজন ট্রানজেণ্ডর প্রার্থীও রয়েছেন, সকলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিবেশ চলছে এ পর্যন্ত কোথাও নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটেনি, উৎসবমুখর পরিবেশে ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমি আশা করি।

নির্বাচনে কোন ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সাংবাদিকদের প্রতি অনুরোধ রইলো সঠিক সংবাদ প্রচার করে, নির্বাচনকে সকলের অধিকার এ জায়গায় প্রতিষ্ঠা পেতে সহযোগিতা করবেন। আমার নির্বাচনী এলাকার সকল জনসাধারণের প্রতি আহ্বান রইল আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে খেদমত করার সুযোগ দিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com