সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন।

রসমালাই খেতে যাওয়া হলো না নাদিমের

  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মঙ্গলবার বিকেল। ওই সময় রসমালাই খেতে ঢাকা থেকে মোটরসাইকেলে করে কুমিল্লা যাচ্ছিলেন তিন বন্ধু। পথে মুন্সীগঞ্জের গজারিয়ায় পৌঁছালে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক মজিবুর রহমান নাদিম। এ সময় আহত হয়েছেন অপর দুই বন্ধু।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ফিদা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম রাজধানীর দক্ষিণখান এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত অপর দুইজন হলেন- সাব্বির হোসেন ও রবিন।

আহত সাব্বির হোসেন বলেন, আমরা তিন বন্ধু ঢাকা পাসপোর্ট অফিসে কাজ শেষ করে কুমিল্লায় গিয়ে রসমালাই খাওয়ার পরিকল্পনা করি। মজিবুর রহমান নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলেন, আমরা দুইজন পেছনে বসে ছিলাম। ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে ফিদা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাস আমাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাদিম। আমাকে ও রবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com