শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবা করা উচিত: সিএমপি কমিশনার

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার পঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় আত্মনিবেদন করা উচিত।

বৃহস্পতিবার শীতার্ত অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত। এই মহৎ কাজে কেডিএস গ্রুপ এগিয়ে আসায় ধন্যবাদ জানাই।

দামপাড়ার সিএমপির জনক চত্বরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম রহমান।

অনুষ্ঠানে শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে কেডিএস গ্রুপের পক্ষ থেকে ৫০০ কম্বল সিএমপির কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com