সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে : ল্যাথাম হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন ৩নং বহরা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক হামে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৭১ উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

কুমিল্লাকে নেতৃত্ব দেবেন লিটন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

আর মাত্র দুই দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসর শুরুর আগে দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নতুন অধিনায়কের কথা জানায় কুমিল্লা। এবারের আসরে দলটির নেতৃত্ব দেবেন লিটন দাস। যিনি বিগত বেশ কয়েকটি আসর ধরেই কুমিল্লার নিয়মিত মুখ।

কুমিল্লা ফেসবুকে লিখেছে, বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপা ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভ কামনা।

আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে কুমিল্লা। আগামী ১৯ জানুয়ারি দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com