শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ অফিসার সস্ত্রীক বাংলাদেশ সফরে

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৩৬১ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ অফিসার সস্ত্রীক সাত দিনের শুভেচ্ছা সফরে শনিবার বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি বিমানে এই নব দম্পতিদের কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও দেশের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার সস্ত্রীক শুভেচ্ছা সফরে ভারত গমন করেছিলেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর তরুণ অফিসাররা সস্ত্রীক বাংলাদেশ সফর করছেন। এই ধরনের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com