মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৮ম পিরোজপুর সদর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’উদ্বোধনী অনুষ্ঠান। গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে

কাকরাইলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মো. মোখলেসুর রহমান (৭৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার রাত ৯টার পর কাকরাইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

মোখলেসুর রহমান মুগদা পারা বাসাবো সবুজ বাগের মৃত আ. মজিদের ছেলে। মোখলেসুর রহমান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছেন তার স্বজনেরা।

নিহতের ছেলে শরীফ রহমান বলেন, বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি দুদকের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বাবা পুরান পল্টনের চেম্বারের দিকে যাওয়ার উদ্দেশ্যে কাকরাইল মোড়ে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ভিক্টর পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।

শরীফ রহমান আরো বলেন, এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com