শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

যেখানে মেহজাবীন সেখানেই আদনান

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরীর প্রেম বা বিয়ের গুঞ্জন নতুন নয়। মাঝেইমধ্যেই তাদের সম্পর্কের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে।

শুক্রবার (১৯ জানুয়ারি) ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। সেখানে আশফাক নিপুণ-এলিটা করিম দম্পতি, রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা ও সাবিলা নূরদের সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে আদনান-মেহজাবীনকে।

প্রায় সময়ই তাদের একসঙ্গে দেখা যায়। অভিনেত্রীর সঙ্গে নির্মাতার সম্পর্কটা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে—প্রশ্নটি সবার। বিভিন্ন সূত্র থেকে খবর আসে অনেক আগেই বিয়ে করেছেন তারা। কিন্তু উত্তর দিয়ে সহযোগিতা করেন না তারা।

তবে নিজেদের সম্পর্ক নিয়ে মেহজাবীন-আদনান আল রাজীব কথা না বললেও তাদের ছবিগুলো ঠিকই কথা বলে। বিভিন্ন অনুষ্ঠান বা গেট টুগেদারে জোড়ায় জোড়ায় হাজির হন তারা। পাশাপাশি দাঁড়িয়ে, কাছাকাছি বসে, কলহাস্য করে হন লেন্সবন্দি। সামাজিকমাধ্যমে ভেসে বেড়ায় সেসব ছবি। যেখানে মেহজাবীন সেখানেই আদনানকে দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়।

এর আগেও বিভিন্ন সময় সহকর্মীদের ফেসবুকে দেখা গেছে তাদের। অবশ্য সহকর্মীদের ক্যামেরায় তারকাদের অনেককেই দেখা যায়। কিন্তু মেহজাবীন-আদনানের ব্যাপারটা আলাদা। কেননা যেখানেই আদনান সেখানেই মেহজাবীন। যেখানেই মেহজাবীন সেখানেই আদনান। দেখে মনে হয় উপভোগ্য সময়টুকু সবসময় একসঙ্গেই কাটান তারা। তাছাড়া ছবিগুলো দেখেও বোঝা যায় সম্পর্কে বন্ধন আছে।

ফলে মাঝে মাঝেই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। আদনান বিষয়টিকে গুজব বলে সামলে নিলেও মেহজাবীন উল্টো। তার আচরণ দেখে মনে হয় প্রশ্নকর্তা যেন মহাপাপ করে বসেছেন। বিষয়টি নিয়ে সংবাদ হলে তিনি হলুদ সাংবাদিকতা বলে ক্ষোভ ঝাড়েন। আবার সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেও মুখে কুলুপ এঁটে রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com