রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা: গ্রেফতার ২

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ৪২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। এর আগে, বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের আ. করিম ও একই গ্রামের মো. সোহাগ দেওয়ান।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিংগাইরের গোবিন্দল ভোরের বাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। জামিনে বের হয়ে তারা পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com