বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আইসিজের রায় প্রত্যাখ্যান ইসরায়েলের

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। এই অভিযোগকে মিথ্যা উল্লেখ করে রায় প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই আদেশ শুধু মিথ্যা নয় বরং আপত্তিকর।

আইসিজের রায়কে ঘিরে দুটি বিবৃতিও দিয়েছেন নেতানিয়াহু। একটি হিব্রু ভাষায় এবং অন্যটি ইংরেজিতে। এসব বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়ে বলেছেন- ইসরায়েল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ করছে এবং তারা গাজা এবং হামাসের বেসামরিক বাসিন্দাদের আলাদা করে দেখে।

তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বাস্তবে সেখানে সবসময়ই ভিন্ন চিত্র দেখা যায়। ইসরায়েলি কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়ে যা বলছেন তার সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিবৃতিতে তার বক্তব্য শেষ করেন এই বলে যে, ইসরায়েলিরা তাদের সমস্ত সামরিক উদ্দেশ্য অর্জন না করা পর্যন্ত (গাজায়) স্থল, আকাশ ও সমুদ্রপথে যুদ্ধ চলবে।

শুক্রবার গাজায় গণহত্যা ও গণহত্যার উসকানিমূলক কর্মকাণ্ড রোধে সাধ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে যুদ্ধবিরতি বা ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের কোনও নির্দেশ দেননি বিচারকেরা। গাজায় মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আদালত।

আইসিজে বিচারক প্যানেলের প্রেসিডেন্ট জোয়ান ডনোঘু বলেন, “আদালত এই অঞ্চলে উন্মোচিত হওয়া মানবিক ট্র্যাজেডির মাত্রা সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং প্রাণহানি ও মানবিক দুর্ভোগের অব্যাহত ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি জানান, আদালত মনে করে- গাজায় ইসরায়েলের কিছু কর্মকাণ্ড অন্তত জাতিসংঘের জেনোসাইড (গণহত্যা) কনভেনশনের আওতায় পড়ে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের নির্দেশনাসহ নয়টি বিষয়ে সাউথ আফ্রিকা হেগভিত্তিক এই আদালতের হস্তক্ষেপ চেয়েছিল। তার মধ্যে গাজায় ইসরায়েল গণহত্যা সংগঠিত করছে বলেও তাদের অভিযোগ ছিল।

ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে মামলা বাতিলের আবেদন করে, যা আদালত মেনে নেয়নি। অর্থাৎ, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কিনা সেই বিষয়ে বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।

যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের নির্দেশ না দিলেও আদালত ইসরায়েলকে গণহত্যা ও গণহত্যার উস্কানিমূলক কর্মকাণ্ড রোধে সাধ্যের মধ্যে সব ব্যবস্থা নিতে বলেছে। সে অনুযায়ী ইসরায়েল কী কী ব্যবস্থা নিয়েছে তা একমাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com