শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

৫ গোল খেয়ে বার্সার লজ্জার হার

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার পঠিত

কিছুদিন আগেই অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। সেই হারের রেশ না কাটতেই এবার আরো বড় ধাক্কা খেল দলটি। ঘরের মাঠে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে কাতালানরা। ৮ গোলের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ব্লু গ্রানারা হেরেছে ৫-৩ ব্যবধানে।

ঘরের মাঠে এই পরাজয়ের ফলে লা লিগার শিরোপা জয়ের পথে বড় হোঁচট খেয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে কাতালান ক্লাবটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১০–এ। যদিও শনিবার পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। তবে প্রথমে গোলের দেখা পায় ভিয়ারিয়াল।

ম্যাচের ৫৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোমা। একটু পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালানরা। ১১ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচে ফিরে আসে জাভির দল। নাটকীয়তার তখনও ঢের বাকি। শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে দেয় ভিয়ারিয়াল।

যোগ করা সময়ে আরো দুই গোল করে জয়োল্লাসে মাতে ভিয়ারিয়াল। ৩৮ দিন পর ঘরের মাঠে খেলতে নেমে বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। বড় এই পরাজয়ে ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে দলটি। যেখানে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com