শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ঢাকা শহরে হরতালের চিহ্ন নেই, জনগণের সাড়া নেই : কাদের

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বামজোট আহুত হরতালের সমালোচনা করে বলেছেন, ঢাকা শহরে হরতালের কোনো চিহ্ন নেই। চলছে যানজট। বাস্তবতা বুঝে এ হরতালে জনগণের সাড়া নেই। হরতাল এখন গণআন্দোলনের অস্ত্র নয়, এটা মরিচা ধরে গেছে।

তিনি বলেন, গ্যাসের দাম সমন্বয় করার জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ কারণে গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক হয়নি।
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন নির্বাচনে দলের যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছে তাদের শাস্তির আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সাংগঠনিক বিষয়ে যেসব আলোচনা হয়েছে সেসব বিষয় দলের কার্যনির্বাহী কসিটির সভায় আলোচনা হবে।

তিনি বলেন, নৌকা মার্কার বিরোধিতা করে যারা বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে তাদের অবশ্যই শাস্তি হবে। কোনো এমপি বা মন্ত্রী যদি দোষী হয় পরবর্তীতে তাকে আর মন্ত্রী করা হবে না বা এমপির টিকিট দেয়া হবে না, এটা কি তার জন্য শাস্তি নয়? শুধু দল থেকে বহিষ্কার করলেই কি শাস্তি হয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যথাসময়ে দলের সম্মেলন অনুষ্ঠিত হবে। সে প্রস্তুতি, লক্ষ্য, উদ্যোগ আমাদের আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com