সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

সচিবালয়ের ৬ নম্বর ভবনে (২১ তলা) অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সচিবালয়ের ৬ নম্বর ভবনে (২১ তলা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল সোয়া ৩টার দিকে এই ভবনের সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিটকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বপাশের সিঁড়ির মাঝামাঝি স্থানের কক্ষে বৈদ্যুতিক বোর্ড পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।
সিগারেট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. ছালেহউদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বৈদ্যুতিক বোর্ডরুমে আগুন লেগেছিল। সেখানে পুরনো কাগজপত্রসহ বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস রক্ষিত ছিল। আমরা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলি। সময় মতো আগুন নেভাতে না পারলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারত।’

আগুন লাগার খবর শোনার পর এই ভবনের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মচারী জানান, সোয়া ৩টার দিকে আমাদের ফ্লোরের পূর্বদিক থেকে ধোঁয়া বের হতে দেখি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, তারা এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের (১৯ তলা) নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্য বলেন, ‘নিচ থেকে ধোঁয়া এসে ১৯ ও ১৮ তলাও আচ্ছন্ন করে ফেলে। ভয়ে আমিও নিচে নেমে যাই।’

আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের একজন কর্মী বলেন, ‘কয়েক মাস আগে আমরা অগ্নিমহড়া করার পর চিঠি দিয়ে কী কী অগ্নিঝুঁকি রয়েছে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছি। আমরা বলেছি, এই ময়লা-আবর্জনাগুলো বিভিন্ন স্থানে জমিয়ে রাখা যাবে না। এছাড়া আমরা আরও কিছু সাজেশন দিয়েছি। কিন্তু সেগুলো মানা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com