সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিসিবিকে যা জানিয়েছেন সাকিব

  • আপডেট টাইম : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের পর একদিনও অধিনায়ক না থাকার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। টাইগারদের তিন ফরম্যাটের এ অধিনায়ক বলেছিলেন, ‘বিশ্বকাপের একদিন পরেও অধিনায়ক থাকব না।’ বিশ্বকাপের এতদিন পেরিয়ে গেলেও এ বিষয়ে বিসিবিকে এখনো কিছু জানাননি তিনি।

সোমবার দুপুর ২টা থেকে বিসিবির বোর্ড মিটিং শুরু হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সেখানে আলোচনায় আসবে নির্বাচক প্যানেল ও জাতীয় দলের অধিনায়ক নির্বাচন করা।

জানা গেছে, টি-২০তে সাকিবকে অধিনায়ক রেখে টেস্ট ও ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হতে পারে। বোর্ড মিটিংয়ের আগে বিসিবিকে নিজের দায়িত্ব ছাড়ার বিষয়ে কিছুই বলেননি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

সাকিবের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে সুজন বলেন, ‘এই ধরণের কোনো চিঠি বা অফিসিয়াল প্রস্তাব আমরা পাইনি।’

বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব রয়েছে সাকিবের কাঁধে। কিন্তু তার নানা ঝামেলায় সেই দায়িত্বের ভার সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার হাতেই দেওয়া হতে পারে অন্তত দুটি ফরম্যাটের দায়িত্ব। সবকিছু ঠিক থাকলে বোর্ড সভায় তারই চূড়ান্ত অনুমোদন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com