বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী

এসএসসি পরীক্ষা শুরু: নোয়াখালীতে পরীক্ষার্থী সাড়ে ৪৩ হাজার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার থেকে নোয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলায় এ পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩ হাজার ৭৫১ পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে ৩২ হাজার ৩৯৪, দাখিলে ৯ হাজার ৫১৯, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ হাজার ৩৮ জন রয়েছে। মোট ৭৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে ১২ মার্চ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালীর সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৯০৩ জন, দাখিলে ১ হাজার ৪৫৯ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৪৭৫ জন। সুবর্ণচর উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৫৫ জন, দাখিলে ৮২৩ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১৩১ জন। কবিরহাট উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৪৩ জন, দাখিলে পরীক্ষার্থী ৬৯২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৬৬ জন। কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮১৬ জন, দাখিলে ১ হাজার ৩২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১৯৭ জন। সেনবাগে উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮২৮ জন, দাখিলে ১ হাজার ১৬ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১৮৭ জন।

এছাড়াও চাটখিল উপজেলায় এসএসসিতে ২ হাজার ৬ জন এবং দাখিলে ৭২৫ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ২৭৪ জন। সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৭৪৮ জন, দাখিলে ৯৮২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ২০ জন। হাতিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৭১৭ জন, দাখিলে পরীক্ষার্থী ৯৪২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৯৯ জন। বেগমগঞ্জ উপজেলায় ৬ হাজার ৪৫৫ জন, দাখিলে ১ হাজার ৭৪৮ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৩৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com