সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

বিয়ে করলেন স্পর্শিয়া, পাত্র কে?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া পা রাখলেন নতুন জীবনে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

অর্চিতা স্পর্শিয়ার বর চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। ইনানি বিচে হয়েছে তাদের বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সে-ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করেই।

স্পর্শিয়া জানান, আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরি হয়।

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা ২০১১ সালে। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com