শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

তথ্য বিভ্রান্তির অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা!

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪০০ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা করা হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় মামলাটি করেছে ‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’।

কমিশনের চেয়ারম্যান রড সিমস বলেন, স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে যে, ফোনগুলো যে কোনও রকমের পানির নিচে, এমনকি সমুদ্র বা সুইমিং পুলের পানির নিচেও ব্যবহার করা যেতে পারে। এই তথ্য একেবারেই সত্য নয়। স্যামসাং তাদের গ্যালাক্সি স্মার্টফোনের বিজ্ঞাপনে দেখিয়েছে ৫ ফুট পানির গভীরে অন্তত ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে ফোনগুলো। কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ায় বেশিরভাগ পরীক্ষাতেই তা ফেল করেছে।
বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস-এর তথ্য অনুযায়ী, স্যামসাং ২০১৮ সালে মোট ৪০ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে।

‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন’-এর অভিযোগ যদি প্রমাণিত হয় সে ক্ষেত্রে ১০ মিলিয়ান অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৬০ কোটি টাকার সমান) জরিমানা গুনতে হতে পারে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানকে।

এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, তারা এসিসিসির মামলা আদালতের মাধ্যমে মোকাবেলা করবে এবং নিজেদের বিজ্ঞাপনের পক্ষেই থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com