বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আফতাবনগরে ট্রাকের ধাক্কায় মিস্ত্রি নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর আফতাবনগরে সড়কে ঢালাইয়ের কাজ করার সময় ট্রাকের ধাক্কায় শাজাহান (৫০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও ট্রাকটিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শহীদ জানান, আফতাবনগরের মেইন রোডে ঢালাইয়ের কাজ করছিল শাহজাহান। এ সময় দ্রুতগতির ট্রাক একটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

নওগাঁ সদরের বক্তারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ছিল শাজাহান। বর্তমানে সে মেরুল বাড্ডায় ভাড়া থাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com