মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়

ফেক অ্যাকাউন্ট: মামলা বিদ্যা বালানের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

নিজের নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার অভিযোগে মুম্বাইয়ের খার থানায় মামলা করেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি বিদ্যা বালানের নামে ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং জি-মেইল খুলেছে। এ অ্যাকাউন্ট থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছে। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ (সি) ধারায় মামলা রেজিস্ট্রি করেছে, এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, গত ১৬ ফেব্রুয়ারি স্টাইলিশ প্রণয় বিদ্যা বালানকে জানান, হোয়াটসআপ নম্বর ৮১০০৫২২৯৫৩ থেকে মেসেজ দিয়ে বলা হয়, আলোচনার মাধ্যমে তাকে কাজের সুযোগ দেওয়া হবে।

পরে প্রণয় বিদ্যা বালানের সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী জানান, এ নম্বর তার নয়। গত ১৭ ও ১৯ ফেব্রুয়ারি আরো কয়েকজন ব্যক্তি বিদ্যা বালানকে জানান, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। ২০২৩ সালের ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন রাম কাপুর, রাহুল বোস, অমৃতা পুরি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com