শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

চিনির দাম চূড়ান্ত করলো টিসিবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

পবিত্র রমজানের ঠিক আগে ভর্তুকি মূল্যে বিক্রি করা চিনির দাম চূড়ান্ত করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিত্যপণ্যটির আগের দাম কেজি ৭০ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

এর আগে, বুধবার ভর্তুকি মূল্যের চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়ায় সরকারি সংস্থাটি। চিনির নতুন দর নির্ধারণ করা হয় কেজি প্রতি ১০০ টাকা।

টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার সারাদেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু হবে।

পবিত্র রমজান মাসের আগে এই নিত্যপণ্যটির দাম খোলা বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যায়। রাজধানী কোথাও কোথাও কেজিপ্রতি বিক্রি হয় ১৮০ টাকার ওপরে। তবে কিছুদিন আগেও এর দাম ছিল সর্বোচ্চ ১৪০। যেহেতু খোলা বাজারে নিত্যপণ্যটির দাম আকাশচুম্বী তাই টিসিবির বিক্রিতে এর চাহিদা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সরবরাহ না থাকায় গত বছর আগস্টে চিনি বিক্রি করেনি টিসিবি। পরের ২-৩ মাস কিছু কিছু এলাকায় ৭০ টাকা দরে চিনি বিক্রি করে সংস্থাটি। তবে গত ২-৩ মাস চিনি বিক্রি বন্ধ ছিল। ৭ মার্চ থেকে ফের নিত্যপণ্যটি বিক্রি শুরু হলেও কেজিতে দাম বাড়ানো হয় ৩০ টাকা।

চিনির দর বাড়ানোর বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, বাজারে এখন চিনির দর বেশি। তাই এ দরের সঙ্গে সমন্বয় করতে টিসিবির চিনির দর বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com