শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল, জরিমানা পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসবের অনুষ্ঠানসূচী

বেইলি রোডে ভবনে অগ্নিকাণ্ডের মামলা সিআইডিতে হস্তান্তর

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় করা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতার ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের ঘটনায় করা মামলাটি এখন সিআইডি তদন্ত করছে।

গত ১ মার্চ রাতে রমনা থানায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে মামলাটি করে পুলিশ।

তদন্তের শুরুতেই থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম, ডিএনএ টিম ও কেমিকেল টিম কাজ করেছে। বেশকিছু আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে।

তিনি আরো বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের সম্ভাবনাই বেশি। কেমিক্যালের আলামতও পরীক্ষা করা হচ্ছে। এর কারণ হচ্ছে সেখানে বিস্ফোরকজাতীয় কিছু ছিল কি না। আলামত পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় আছি। রিপোর্ট পেলেই আগুনের কারণ নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com