সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

রমজান ও ঈদ উপলক্ষে উত্তরার পুলিশের সমন্বয় সভা

  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পঠিত

যোবায়ের আহমেদ : আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে উত্তরা বিভাগ এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্তে ডিএমপির উত্তরা বিভাগ পুলিশের পক্ষ থেকে সমন্বয় সভার আয়োজন করা হয়।

সোমবার (১১ই মার্চ) বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহানের সভাপতিত্বে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় উত্তরার বিভিন্ন ব্যবসায়ীরা, ব্যবসায়ী সমিতি নেতারা, সেক্টর কল্যাণ সমিতির নেতারা সহ পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় উন্মুক্ত আলোচনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা প্রদানকরা হয়।

মানি এস্কর্টের জন্য পুলিশি সহায়তা গ্রহণ। আর্থিক প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন। রাত ১২ টার পর সিকিউরিটি গার্ড যাতে ঘুমিয়ে না যায়, তা নিশ্চিত করা।
টিকেট কালোবাজারী রোধে ব্যবস্থা গ্রহণ করা। পরিবহন সেক্টরে চাঁদাবাজী বন্ধে পুলিশকে সহায়তাকরণ। পথিমধ্যে যাত্রী উঠানামা বন্ধ করা। ফুটপাত ও হোটেল সমূহের সামনে গ্যাস সিলিন্ডার রেখে রাস্তার উপর অস্থায়ী শেড তৈরি করে ইফতার সামগ্রী প্রস্তুত এবং বিক্রয় করা যাবেনা। ফুটওভার ব্রীজ সমূহে কোন হকার বসতে দেয়া যাবেনা সহ আরো কিছু নির্দেশনা প্রদান করা হয়।

এসময় উত্তরা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) ও উত্তরা বিভাগের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com