শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রাজু নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার রাতে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সানকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর গোহাইলকান্দি ইন্দিরাপাড় এলাকার মো. পচা মিয়ার ছেলে মো. শান্ত ও দাপুনিয়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. মন্টু ।

নিহত রাজিব আহমেদ রাজু নগরীর নাসিরাবাদ কলেজ রোডের বগা বাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের উপ পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাজু মোটরসাইকেলে করে সানকিপাড়া রেলগেট মসজিদ মার্কেট মেডিসিন কর্নারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পতিভাবে কয়েকজন তাকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে থানায় অভিযোগ করলে মামলা হিসেবে নথিবদ্ধ করে পুলিশ। ঘটনাটি র‌্যাবের নজরে আসলে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com