বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিনে সিলেট জাপার বিভিন্ন কর্মসূচী পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৫তম জন্মদিন আজ (বুধবার)। এ উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় সিলেট মহানগর কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী। এ সময় তার নেতৃত্বে কেন্দ্রীয় ও সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নগরীর বিভিন্ন পয়েন্টে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলার সাবেক সভাপতি এডভোকেট কবির আহমদ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক আকাশ দাস।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা: আক্তার হোসেন, লিয়াকত আলী খান, আনন্দ রবি দাস,আকাশ দাস,রবিন দাস,নোমার বিন আকবর,অনিক পাল,দিপংকর পাল, নাজমুল ইসলাম, নাহিম আহমদ, লায়েক মিয়া, রিয়াজ শেখ, রাহাদ আহমদ, ইসমাইল আহমদ, এসান মিয়া, জাকির হাসান, দিপন বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদুর রহমান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও দলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com