শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

পরাজয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: সিলেটে দুই ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লঙ্কানরা।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮০ রান করে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে নেমে রানে পাহাড় গড়ে লঙ্কানরা। সব উইকেট হারিয়ে করে ৪১৮ রান।

সিলেট টেস্ট জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রানের। তবে বিশাল এই লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনের শেষ সেশনেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ওপনার মাহমুদুল হাসান ফেরেন ০ রানে। আরেক ওপেনার জাকির হাসান করেন ১৯ রান। অধিনায়ক নাজমুল হাসান ৬, শাহাদাত হোসেন ০ এবং লিটন দাস উইকেট বিলিয়ে দেন।

তাতে রেকর্ড রান তাড়ায় জেতার যে লক্ষ্য তা অসম্ভব হয়ে যায় বাংলাদেশের জন্য। এরপর চতুর্থ দিনের শুরুতেও হোঁচট খায় টাইগাররা। তাইজুল ইসলাম ফেরেন ৬ রানে। ৫১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও মেহেদি মিরাজ। দলীয় ১১৭ রানের মাথায় মিরাজ ফিরলে ভাঙে জুটি। এই ব্যাটার করেন ৩৩ রান।

এরপর শরীফুলকে নিয়ে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন মুমিনুল। তবে শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক ক্রিজে টিকলে শরীফুল ১২ এবং খালেদ আহমেদ ও নাহিদ রানা কোনো রান না করে ফিরলে ১৮২ রানে থামে টাইগারদের দ্বিতীয় ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তাইজুল ইসলাম ৪৭ ও দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক অপরাজিত ৮৩।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com