রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ আয়োজন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ স্মৃতি কলেজের ৯৫ ব্যাঞ্চের পারিবারিক ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিজ্জর হত্যার তদন্ত কার্যক্রম নিয়ে যা বললেন ট্রুডো

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

খলিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্তে ভারত সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চাইছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার কানাডাভিত্তিক কেবল পাবলিক অ্যাফেয়ার্স চ্যানেলকে (সিপিএসি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর এনডিটিভির।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টরা জড়িত ছিল তা একটি বিশ্বাসযোগ্য অভিযোগ। তবে বিদেশি সরকারের বেআইনি কর্মকাণ্ড থেকে কানাডার সব নাগরিককে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই আমাদের দেশের মাটিতে কানাডার একজন নাগরিকের হত্যার বিষয়টিকে আমাদের সবার অত্যন্ত গুরুত্বসহকারে নেওয়া উচিত।’

সিপিএসিকে ট্রুডো আরও বলেন, নিজ্জর হত্যার বিষয়ে যথাযথ তদন্ত হচ্ছে তা নিশ্চিত করছে কানাডার সরকার।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত সরকারের সঙ্গে নিজ্জর হত্যার তদন্তে গঠনমূলকভাবে কাজ করতে চাইছে কানাডা। কানাডার আর কোনো নাগরিক যেন কোনো আন্তর্জাতিক শক্তির বিদেশি হস্তক্ষেপে ঝুঁকির মধ্যে না পড়ে, সে কারণে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে আমরা কাজ করছি।’

গত বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে নিজ গাড়িতে খুন হন খালিস্তানপন্থি নেতা নিজ্জর। কানাডার এই শিখ নেতাকে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেন।

নিজ্জার হত্যায় ভারত সরকারের ভূমিকা আছে বলে অভিযোগ করেছিলেন জাস্টিন ট্রুডো। যদিও ভারত এ অভিযোগটি ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com